
আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, মেরামত, সংস্কার এবং এতে দান-সাহায্য করা মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। তাই তো পৃথিবীজুড়ে হাজারো লাখো দৃষ্টিনন্দন মসজিদ গড়ে উঠেছে মুসলিমদের স্বতঃস্ফূর্ত দানকৃত অর্থ-সম্পদে। আল্লাহ এর জন্য পুরস্কারও ঘোষণা করেছেন।
রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন।’
প্রিয় ভাইয়েরা, আমরা অবশ্যই এই পৃথিবীতে ক্ষণিকের সময়ের জন্য এসেছি আর আমাদেরকে ফিরে যেতে হবে সেই অনন্তকালের জীবনে; সেটাই তো উত্তম যা আমাদের জন্য অপেক্ষা করছে |
যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মত, যা উৎপন্ন করল সাতটি শীষ, প্রতিটি শীষে রয়েছে একশ’ দানা। আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
আমরা যারা মসজিদে দান করছি কিংবা মসজিদে নির্মাণে সহযোগিতা করছি তাদের এই প্রতিদান আল্লাহ তায়ালা শুধু আখিরাতেই নয় এই দুনিয়াতেই এর সুফল দিয়ে দিবেন| আপনি হয়তো এখনই বুঝতে পারবেন না, বহু বছর পরে হলেও এর সুফল আপনি পাবেন, ইনশা আল্লাহ।
