কোরআন শিক্ষা

আমরা প্রায় সবাই কোরআন মাজিদ পরিপূর্ণভাবে শুদ্ধ করে পড়তে পারি না। অথচ নামাজ ভঙ্গের কারণগুলোর মধ্যে প্রথমটিই হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা ।

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা কোরআন পাঠ করবে; কারণ কোরআন কেয়ামতের দিন তার পাঠকের জন্য শাফায়াত করবে।’ (মুসলিম, হা/১৯১০)। কোরআন যার বিরুদ্ধে শাফায়াত করবে, তার আর মুক্তির কোন পথ থাকবে না।

অনেকে লজ্জার কারণে কোরআন শিক্ষাটা শুরু করতে পারছেন না। ভাইয়েরা, আমরা একবার লজ্জা ভেঙ্গে শিখতে শুরু করে দিলেই কোরআন শুদ্ধভাবে পড়তে না পারার আজীবনের লজ্জা থেকে মুক্তি পাব। আর সবচেয়ে বড় যেই লজ্জা থেকে মুক্তি, সেটি হচ্ছে হাশরের দিন সকল বনি আদমের সামনে মালিকের সামনে জবাবদিহিতার লজ্জা।

আলহামদুলিল্লাহ, ব্রেমেনে ভাই এবং বোনদের জন্য পৃথক কয়েকটি কোরআন শিক্ষার অনলাইন ক্লাস চলমান আছে। এই ক্লাসগুলোতে যে কেউ যে কোনো জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবেন, ইনশাআল্লাহ।

১. প্রাথমিক লেভেল: যারা একদম প্রথম থেকে শুরু করতে চান, এটি তাদের জন্য। যারা অনেক আগে কোরআন শিখেছেন কিন্তু ভুলে গিয়েছেন, তাদের জন্যও এটি একটি অনুশীলনের জায়গা হবে।

২. মাধ্যমিক থেকে উচ্চতর লেভেল: যারা কোরআন মোটামুটি পড়তে পারেন, কিছু কিছু নিয়ম-কানুনে ভুল হয়ে যায় অথবা মুখস্ত সূরাগুলো আবারো ওস্তাদকে দিয়ে চেক করিয়ে নিতে চাচ্ছেন, এটি তাদের জন্য।

৩. Work for Jannah (বোনদের): এখানে বোনেরা কোরআন শুদ্ধিকরণ ছাড়াও সাপ্তাহিক তালিমের মাধ্যমে কোরআন বুঝার চেষ্টা করছেন।
তালিমটি প্রতি মঙ্গলবার বিকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও কোরআন-হাদিস এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয়ের মাসালা জানার জন্য শুক্রবারের নিয়মিত আয়োজন Quran Learners এর শুক্রবারের আলোচনা সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন।

*যারা পারিবারিকভাবে সন্তানদের অথবা নিজেরা একাকী শিখতে চান, তাদের জন্যে আছেন কওমি শিক্ষিকা এবং শিক্ষক উস্তাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *