গত রবিবার ২৩/০৮/২০২৬ ইং তারিখে বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রতিনিধিগণ ব্রেমেনের মাননীয় মেয়র ডঃ আন্দ্রেয়াস বোভেনশুলটে, Bürgermeister Dr. Andreas Bovenschulte এর সাথে একটি সৌজন্য সাক্ষাত করেন। উক্ত সাক্ষাতে প্রতিনিধিগণ বাংলাদেশ ইসলামিক সেন্টার ব্রেমেন এবং বাংলাদেশি মসজিদের সুবিধা-অসুবিধা এবং বাংলাদেশিদের ব্রেমেনে আগমন ও অবদান সম্পর্কে মাননীয় মেয়রকে অবহিত করেন।
এছাড়াও বাংলাদেশ ইসলামিক সেন্টারের পক্ষ হতে বর্তমানে ব্রেমেনে নাগরিকত্ব প্রক্রিয়ার দীর্ঘসুত্রিতার বিষয়টি অবহিত করা হয়। মেয়রের পক্ষ হতে বিষয়টি সমাধানের বিষয়ে পরিকল্পনা প্রণয়নের আশ্বাস দেওয়া হয়েছে ।
ব্রেমেনের মাননীয় মেয়র ডঃ আন্দ্রেয়াস বোভেনশুলটেকে উনার আন্তরিক সময় এবং উষ্ণ অভ্যর্থনার জন্যে ব্রেমেনে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ।

