
এই পৃথিবীতে আমাদের সবারই কিছু চাওয়া পাওয়ার থাকে, কিছু স্বপ্ন থাকে। সেইলক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করার পরেও মাঝে মাঝে দেখা যায় আমাদের চাওয়া বা স্বপ্ন পূর্ণ হয় না। আবার কখনো দেখা যায়, পরিবারের লোকজন অথবা নিকটজন আমাদের বিশ্বাস ভেঙ্গে দেয়। এরই পরিপেক্ষিতে আমাদের মাঝে হতাশার সৃষ্টি হয়। অনেক সময় গভীর হতাশা অনেককে বিপথগামী করে ফেলে, সৃষ্টিকর্তাকে ভুলে যায় অথবা অন্ধকার জগতে নিয়ে যায়। কেউ কেউ এই মানসিক দুরবস্থা এবং হতাশা থেকে উত্তরণের কোনো পথ খুঁজে পায় না। আবার কারো কারো ইসলামের বিভিন্ন বিষয়ে পরিপূর্ণ জানার অভাবে মনে সংশয়ের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রশ্ন মাথায় গুরপাক খায়। অথবা কেউ কেউ দাম্পত্য কলহে আছেন।
এই কঠিন সময় পার করতে থাকা ভাই-বোনেরা অনেকে হয়তো মনে মনে এমন একটি মাধ্যম খুঁজছেন, যেখানে নিজের হতাশার বিষয় খুলে বলা যায় এবং এর থেকে উত্তরণের পথের সন্ধান পাওয়া যেতে পারে অথবা নিজের মনের গুরপাক খাওয়া প্রশ্ন নিয়ে খোলাখুলিভাবে কথা বলা যায় এবং উত্তর পাওয়া যায়।
এই বিষয়গুলো সামনে রেখে, যারা দুঃসময় পার করছেন তাদেরকে মানসিক সাপোর্ট দিতে অথবা বিভিন্ন ধরনের ইসলাম/পারিবারিক সমস্যা বিষয়ে সমাধান খুঁজতে আমরা একটি পরামর্শ সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছি, যে সময়ে যে কেউ যেকোনো প্রশ্ন করতে পারবেন। আমরা মধ্যে অভিজ্ঞদের অথবা আলেম-উলামাদের মাধ্যমে আপনার সমস্যার/প্রশ্নের উত্তর খুঁজে দিতে সাহায্য করবো, ইনশা আল্লাহ।
বিশেষ পরামর্শ সেবা: প্রতিদিন ১৯:০০ – ২১:০০
যোগাযোগঃ +491716192610
Messenger/What’s App
বিঃ দ্রঃ আপনার গোপনীয় বিষয়টা আমাদের কাছে আমানত, এটি সম্পূর্ণ গোপন রাখা হবে। এমনকি আপনার নাম প্রকাশ না করেও মোবাইলে যোগাযোগ করতে পারবেন।
